‘ঈশ্বর এতদিন বাঁচিয়ে রাখবেন থাকব!’ নিজের মৃত্যুর ভুয়া খবরে ক্ষুব্ধ বিপ্লব চট্টোপাধ্যায়

‘ঈশ্বর এতদিন বাঁচিয়ে রাখবেন থাকব!’ নিজের মৃত্যুর ভুয়া খবরে ক্ষুব্ধ বিপ্লব চট্টোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়া খবর ছড়ানোর প্রবণতা নতুন নয়। এবার এই সাইবার অপপ্রচারের শিকার হলেন বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। সম্প্রতি ফেসবুকে তাঁর প্রয়াণের একটি ভুয়া খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নিজেই।

নিজের মৃত্যুর মিথ্যা রটনা কানে আসতেই কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়ে বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, “আমার সম্পর্কে ওই ফেসবুকে বিভ্রান্তিমূলক খবর বেরিয়েছে যে আমি নাকি মারা গিয়েছি। মারা তো এক দিন যাবই, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন থাকব। এই ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়ানো অবিলম্বে বন্ধ করুন।”

ঘটনাটিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি আরও জানান, এ ধরনের ভিত্তিহীন রটনা তাঁর পরিবার, প্রতিবেশী এবং শিল্পী ফোরামের সদস্যদের চরম উদ্বেগে ফেলেছে। দায়িত্বজ্ঞানহীন এই কাজকে ‘শিক্ষার অভাব’ বলে মন্তব্য করে তিনি সকলকে এ ধরনের ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং সকলের সুস্থতা কামনা করেন। অভিনেতার এই স্পষ্ট বক্তব্যের পর তাঁর স্বাস্থ্য নিয়ে ছড়ানো সমস্ত জল্পনার অবসান ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *