বলিউডে নতুন সাত জুটি: পর্দায় রসায়ন দেখার অপেক্ষায় দর্শক

বলিউডে নতুন জুটি মানেই দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল। আগামী কয়েকটি বড় বাজেটের ছবি সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে বলিউডের জনপ্রিয় তারকারা, অন্যদিকে দক্ষিণী ছবির পরিচিত মুখ—তাঁদের প্রথমবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। অ্যাকশন, রোম্যান্স থেকে সায়েন্স ফিকশন, নানা ধরনের ছবিতে দেখা যাবে এই নতুন জুটিদের।

সলমন খান–নয়নতারা (‘মনস্টার এসভিসি৬৩’): সলমন খান এবং নয়নতারাকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে ‘মনস্টার’ ছবিতে, যা এসভিসি৬৩ নামেও পরিচিত। এটি একটি বড় মাপের অ্যাকশন ড্রামা। সলমনের বক্স অফিস সাফল্য এবং নয়নতারার দক্ষিণী ছবির জনপ্রিয়তা দুই তারকার রসায়ন নিয়ে আগ্রহ তৈরি করেছে।

রণদীপ হুডা–শ্রদ্ধা কাপুর (‘ইথা’): ‘ইথা’ ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন রণদীপ হুডা এবং শ্রদ্ধা কাপুর। রণদীপের অভিনয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং শ্রদ্ধার মিষ্টি স্ক্রিন প্রেজেন্সের মেলবন্ধন কেমন হয়, তা নিয়ে কৌতূহল রয়েছে।

কার্তিক আরিয়ান–শ্রীলীলা (‘তু মেরি জিন্দেগি হ্যায়’): পরিচালক অনুরাগ বসুর এই রোম্যান্টিক ছবিতে কার্তিক আরিয়ান এবং দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে দেখা যাবে। টি-সিরিজ প্রযোজিত এই ছবির শুটিং পশ্চিমবঙ্গেও হয়েছে।

আয়ুষ্মান খুরানা–শর্বরী ওয়াঘ (‘ইয়ে প্রেম মোল লিয়া’): রাজশ্রী প্রোডাকশনের এই পারিবারিক ড্রামায় আয়ুষ্মান খুরানা এবং শর্বরী ওয়াঘকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে। পরিচালক সুরজ বরজাতিয়ার এই ছবিতে দুই তারকার অভিনয় নতুন আকর্ষণ হতে পারে।

আল্লু অর্জুন–দীপিকা পাড়ুকোন (‘রাকা’): অ্যাটলি পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন ছবি ‘রাকা’-তে আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। সান পিকচার্স প্রযোজিত এই ছবির মাধ্যমে দুই তারকা প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন।

রণবীর সিং–কল্যাণী প্রিয়দর্শন (‘প্রলয়’): জয় মেহতা পরিচালিত ‘প্রলয়’ একটি এন্ড-অফ-দ্য-ওয়ার্ল্ড অ্যাকশন সারভাইভাল থ্রিলার। রণবীরের এনার্জি এবং দক্ষিণী অভিনেত্রী কল্যাণীর অভিনয়ের রসায়ন দেখার অপেক্ষায় দর্শক।

প্রভাস–তৃপ্তি দিমরি (‘স্পিরিট’): সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্যান-ইন্ডিয়া অ্যাকশন থ্রিলার ‘স্পিরিট’-এ প্রভাস এবং তৃপ্তি দিমরিকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে। বড় পর্দার অ্যাকশন দুনিয়ায় তৃপ্তিকে নতুন ভাবে দেখার সুযোগ তৈরি করবে এই ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *