২৮ বছর সরকারি চাকরি আর পাসপোর্ট থাকলেও তালিকায় ‘বিচারাধীন’ খোদ বিএলও-র নাম

২৮ বছর সরকারি চাকরি আর পাসপোর্ট থাকলেও তালিকায় ‘বিচারাধীন’ খোদ বিএলও-র নাম

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে তোলপাড়। প্রায় ৬৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার পাশাপাশি ৬০ লক্ষ নাম রয়েছে ‘বিচারাধীন’ তালিকায়। সবথেকে বড় চমক নন্দীগ্রামে, যেখানে ৬৬ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (BLO) শেখ জাকির হোসেনের নিজের নাগরিকত্ব নিয়েই তৈরি হয়েছে সংশয়।

দীর্ঘ ২৮ বছর সরকারি দায়িত্ব পালন করা এবং বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও জাকির হোসেনের নাম এখন অমীমাংসিত তালিকায়। একই চিত্র বসিরহাটেও, যেখানে বিএলও আক্তার রসূল বাচ্চুর পরিবারের পুলিশ কর্মী ও অধ্যাপকদের নামও পাঠানো হয়েছে ‘অ্যাডজুডিকেশন’ তালিকায়। নথিপত্র জমা দিয়েও সুরাহা না মেলায় ক্ষোভে ফুঁসছেন খোদ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *