বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী কি মিলে যাচ্ছে? ইরান-আমেরিকা সংঘাতে ঘনিয়ে আসছে মহাযুদ্ধের কালো মেঘ

পশ্চিম এশিয়ার বর্তমান রণংদেহি পরিস্থিতি ঘিরে চাঞ্চল্যকর মোড়। ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্কেত? বুলগেরিয়ার প্রখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার কয়েক দশক আগের করা ভবিষ্যৎবাণী এখন হুবহু মিলে যাওয়ার দাবি করছেন তাঁর অনুগামীরা।
ধ্বংসের মুখে ইউরোপ ও রাশিয়ার উত্থান
বাবা ভাঙ্গার গণনা অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে পূর্ব দিক থেকে তৈরি হওয়া সংঘাত এক ভয়াবহ যুদ্ধের রূপ নেবে। এই সংঘর্ষের জেরে ইউরোপের বিশাল অংশ জনশূন্য ও অনুর্বর মরুভূমিতে পরিণত হতে পারে। শুধু তাই নয়, এই মহাযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে একচ্ছত্র অধিপতি হিসেবে রাশিয়ার উত্থানের ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।
বর্তমান পরিস্থিতি ও বিশ্ব অর্থনীতিতে প্রভাব
তেহরানের স্পর্শকাতর এলাকায় ইজরায়েল ও আমেরিকার সাম্প্রতিক হামলার পর ইরান তাদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এমনকি বিশ্ব বাণিজ্যের লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন ইরানি শাসকরা। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সঙ্কট ও বড় ধরনের অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে, যার আঁচ ভারতেও পড়ার সম্ভাবনা প্রবল।