মোদীকে রুখতে তৃণমূলের শরণে রাহুল গান্ধী? ইন্ডিয়া জোটে বড়সড় রদবদলের ইঙ্গিত

মোদীকে রুখতে তৃণমূলের শরণে রাহুল গান্ধী? ইন্ডিয়া জোটে বড়সড় রদবদলের ইঙ্গিত

নয়াদিল্লি: সংসদের বাইরে কার্যত ‘একলা চলো’ নীতিতে কোণঠাসা কংগ্রেস। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলসহ ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের নিয়ে নতুন রণকৌশল সাজাচ্ছেন রাহুল গান্ধী। দলের অভ্যন্তরীণ বিশ্লেষণে স্পষ্ট, একক শক্তিতে বিজেপিকে চেপে ধরা সম্ভব হচ্ছে না।

এআইসিসি-র মতে, জেফ্রি এপস্টাইন ফাইলের মতো বিস্ফোরক তথ্য হাতে থাকা সত্ত্বেও তার সঠিক রাজনৈতিক প্রয়োগ করতে পারছে না কংগ্রেস। মোদী ও হরদীপ সিং পুরীর নাম থাকা এই আন্তর্জাতিক ইস্যুকে দেশজুড়ে ছড়িয়ে দিতে জোটের সংহতি জরুরি বলে মনে করছে হাইকমান্ড।

এদিকে অরবিন্দ কেজরিওয়ালের জেলমুক্তি নিয়ে চরম দোটানায় পড়েছে হাত শিবির। দিল্লি ও হরিয়ানার নির্বাচনে আপ-এর কড়া সমালোচনা করলেও, এখন কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ নিয়ে সরব হতে চায় তারা। সিবিআই সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন দফতর হওয়ায় একে হাতিয়ার করে ফের সোনিয়া-রাহুল সোনীতা কেজরিওয়াল বা মমতা বন্দ্যোপাধ্যায়দের পাশে নিয়ে বড় আন্দোলনের পথে হাঁটতে পারেন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং এজেন্সির রাজনীতির মতো ইস্যুগুলো যাতে মাঠে মারা না যায়, তাই ঝিমিয়ে পড়া ইন্ডিয়া জোটকে চাঙ্গা করাই এখন কংগ্রেসের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *