থানার সামনেই রণক্ষেত্র! দেওয়াল দখল ঘিরে ধুন্ধুমার তৃণমূল ও বিজেপির

থানার সামনেই রণক্ষেত্র! দেওয়াল দখল ঘিরে ধুন্ধুমার তৃণমূল ও বিজেপির

ভোটের উত্তাপ বাড়তেই খাস কলকাতায় ধুন্ধুমার কাণ্ড। রবিবার ছুটির দিনে নেতাজিনগর থানার সামনেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি। রণক্ষেত্র হয়ে উঠল গোটা এলাকা।

বিজেপির অভিযোগ, তাদের আগে থেকে বুক করা দেওয়াল জোর করে দখল করেছে তৃণমূল। পাল্টা শাসকদলের দাবি, বিজেপিই দেওয়াল চুরি করতে এসেছিল এবং বাধা দেওয়ায় কর্মীরা ঢিল ছুড়তে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং দু’পক্ষের মধ্যে চলে তুমুল হাতাহাতি।

পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী নামাতে হয়। শেষ পর্যন্ত ব্যারিকেড দিয়ে দু’পক্ষকে আলাদা করা হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। থানার নাকের ডগায় এই সংঘর্ষে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *