EPL: ইফতার করতে ম্যাচ বন্ধ!

EPL: ইফতার করতে ম্যাচ বন্ধ!

ইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি বনাম লিডস ইউনাইটেডের লড়াই ছাপিয়ে এখন আলোচনার তুঙ্গে এক অন্য ঘটনা। মাঠের ফুটবলের চেয়েও বড় হয়ে উঠেছে ধর্মীয় আচার ও গ্যালারির অসহিষ্ণুতা।

ম্যাঞ্চেস্টার সিটির হয়ে মাঠে নেমেছিলেন তিন মুসলিম ফুটবলার— রায়ান আইত নুরি, ওমর মারমুশ এবং রায়ান চেরকি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় যখন ইফতারের সময় হয়, তখন নিয়ম মেনে খেলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন রেফারি। জায়ান্ট স্ক্রিনে বিরতির কারণও স্পষ্টভাবে প্রদর্শন করা হয়।

তবে এই সংক্ষিপ্ত বিরতি চলাকালীনই গ্যালারির একটি অংশ থেকে ভেসে আসে চরম কটাক্ষ এবং নেতিবাচক মন্তব্য। যদিও আন্তনিও সেমেনেয়োর করা একমাত্র গোলে সিটি ১-০ ব্যবধানে ম্যাচটি জিতে নেয়, তবুও জয় ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে চর্চিত হচ্ছে গ্যালারির সেই বিতর্কিত আচরণ। ইফতারের বিরতি নিয়ে দর্শকদের এমন প্রতিক্রিয়া ফুটবল মাঠে খেলোয়াড়দের নিরাপত্তা ও সম্মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *