‘নাস্তিকতা ও ধর্মনিরপেক্ষতা নিপাত যাক’, শুভেন্দুর মন্তব্যের পাল্টা সম্প্রীতির বার্তা মমতার
March 4, 20267:54 am

মঙ্গলবার চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে ভবানীপুরে সাধু-সন্তদের নিয়ে খোল-করতাল বাজিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। শুভেন্দু বলেন, “নাস্তিকতা ও সেক্যুলারিজম নিপাত যাক, হিন্দুস্তানে হিন্দুরাই রাজত্ব করবে।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ চৈতন্যদেবের বাংলার ঐতিহ্য স্মরণ করে সকলকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। দোলের পুণ্যলগ্নে মহাপ্রভুর জন্মদিবস পালনে দুই শিবিরের বিপরীতমুখী অবস্থান ও পরস্পরবিরোধী বার্তা রাজ্যের সমসাময়িক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।