ইরানের যুদ্ধবিমান ধ্বংস ইজরায়েলের
March 4, 20266:59 pm

ইরানের রুশ-নির্মিত ‘ইয়াক-১৩০’ যুদ্ধবিমান ধ্বংস করল ইজরায়েলি বায়ুসেনা। ইজরায়েলের অত্যাধুনিক ‘এফ-৩৫আই’ ফাইটার জেট এই হামলা চালিয়েছে তেহরানের আকাশে। বিশ্বের যুদ্ধ বিমানের ইতিহাসে এই প্রথম কোনও এফ-৩৫ বিমান অন্য একটি যুদ্ধ বিমানকে ধ্বংস করল। গত ৪০ বছরের মধ্যে এই প্রথম আকাশপথে সরাসরি যুদ্ধের মুখোমুখি হলো ইজরায়েল। এর আগে ১৯৮৫ সালে লেবাননের আকাশে শেষবার সিরিয়ার দুটি মিগ বিমান ধ্বংস করেছিল ইজরায়েলি সেনা।