রাষ্ট্রপতিকে অপমান! বিকেলের মধ্যে রাজ্যের মুখ্য সচিবের জবাব তলব কেন্দ্রের

রাষ্ট্রপতিকে অপমান! বিকেলের মধ্যে রাজ্যের মুখ্য সচিবের জবাব তলব কেন্দ্রের

শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে রাজ্য প্রশাসনের অব্যবস্থা ও অসহযোগিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে ভিড় কম হওয়া এবং পর্যাপ্ত জায়গার অভাব সংক্রান্ত প্রশাসনিক অজুহাত নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ‘রাগ’ ও আদিবাসীদের সরকারি সুযোগ-সুবিধা পাওয়া নিয়ে রাষ্ট্রপতি সন্দেহ প্রকাশ করায় জাতীয় স্তরে নজিরবিহীন চাঞ্চল্য তৈরি হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কঠোর অবস্থান নিয়ে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে দ্রুত রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন স্পষ্ট জানিয়েছেন, আজ রবিবারের মধ্যেই ওই ঘটনার বিস্তারিত তথ্য এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট দিল্লি পাঠাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনাকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের অবমাননা ও লজ্জাজনক বলে তীব্র নিন্দা জানিয়েছেন।

পাল্টা প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতিকে যথেষ্ট সম্মান করেন। তবে তাঁর অভিযোগ, বিজেপি রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য রাষ্ট্রপতি পদকে ব্যবহার করছে। তৃণমূল সরকারের দাবি, প্রশাসনিক ব্যস্ততার কারণে সব সময় উপস্থিত থাকা সম্ভব নয়। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *