আর্থিক ও জ্বালানি সংকটে থমকে গেল পাকিস্তানের সামরিক কুচকাওয়াজ

আর্থিক ও জ্বালানি সংকটে থমকে গেল পাকিস্তানের সামরিক কুচকাওয়াজ

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ও তীব্র জ্বালানি সংকটের মুখে পড়ে আগামী ২৩ মার্চের ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ বাতিল করল পাকিস্তান সরকার। পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার প্রভাবে তেল আমদানিতে টান পড়ায় দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের হাহাকার দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি সরকারি দপ্তরে কর্মদিবস কমিয়ে আনা হয়েছে এবং কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ এই সংকটের মাঝেই আফগানিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা নতুন করে চিন্তায় ফেলেছে ইসলামাবাদকে। কাবুলের একটি হাসপাতালে পাক সেনার হামলার অভিযোগ ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। একদিকে তলানিতে ঠ্যাকা অর্থনীতি আর অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ— সব মিলিয়ে এক অভূতপূর্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান, যা সাধারণ মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *