ইন্টারনেট কি সত্যিই বন্ধ হতে চলেছে ইরান ও ইজরায়েল যুদ্ধের জেরে বিপন্ন সমুদ্রতলের ২০টি কেবল

ইন্টারনেট কি সত্যিই বন্ধ হতে চলেছে ইরান ও ইজরায়েল যুদ্ধের জেরে বিপন্ন সমুদ্রতলের ২০টি কেবল

ইরান ও ইজরায়েলের চলমান সংঘর্ষে এবার বিশ্বজুড়ে ডিজিটাল বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে আসছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, লোহিত সাগর ও পারস্য উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া অন্তত ২০টি সাবমেরিন ফাইবার অপটিক কেবল যুদ্ধের কবলে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। হুথি গোষ্ঠীর ক্রমাগত হামলা এবং রণক্ষেত্রে পরিণত হওয়া এই অঞ্চলে কেবল মেরামতির কোনো সুযোগ নেই। ভারতসহ এশিয়া ও ইউরোপের ডেটা আদান-প্রদানের এই মূল ধমনীগুলো বিচ্ছিন্ন হলে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক কারণ এএই-১ এবং টাটা-টিজিএন এর মতো গুরুত্বপূর্ণ কেবলগুলো এই রুটেই অবস্থিত। ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হলে ব্যাঙ্কিং পরিষেবা, শেয়ার বাজার এবং এআই প্রযুক্তিনির্ভর জরুরি পরিষেবাগুলো স্তব্ধ হয়ে যেতে পারে। জ্বালানি সংকটের চেয়েও বড় বিপদ হিসেবে দেখা দিচ্ছে এই ‘ডিজিটাল ব্ল্যাকআউট’, যা আধুনিক বিশ্বকে কয়েক মাসের জন্য অন্ধকারে ঠেলে দিতে পারে। ডেটা প্রবাহ সচল রাখতে এখন বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর সংস্থাগুলো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *