নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: ভোটের আগে ভিন রাজ্যে বদলি বাংলার ৬ আইএএস

নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: ভোটের আগে ভিন রাজ্যে বদলি বাংলার ৬ আইএএস

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রশাসনিক নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুধবার এক নির্দেশিকা জারি করে বাংলার ৬ জন অভিজ্ঞ আইএএস অফিসারকে ভিন রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন পঞ্চায়েত সচিব উল্গানাথানসহ পাঁচজন জেলা নির্বাচনী আধিকারিক প্রীতি গোয়েল, রানি আয়েশা, অরবিন্দ কুমার মিনা, সিয়াদ এন এবং শামা পারভিন।

কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আধিকারিকদের তিন দফায় তামিলনাড়ু যেতে হবে। প্রথম দফায় চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যে তাঁদের সেখানে পৌঁছাতে হবে এবং ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতে হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই এই রদবদল বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে একাধিক আইপিএস অফিসারকেও একইভাবে ভিন রাজ্যে পাঠানো হয়েছিল।

তবে কমিশনের এই সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব’ ও ‘একতরফা’ বলে তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেছেন, প্রশাসনের শীর্ষস্তরে এই ধরনের গণ-বদল রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত এবং এটি সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘন করে। মুখ্যমন্ত্রীর আপত্তির পরেও কমিশন তাদের অবস্থানে অনড় থেকে স্বচ্ছতা বজায় রাখতে এই প্রক্রিয়া জারি রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *