বঙ্গে কোন ৭ নতুন জেলা?
March 21, 20266:03 am

নির্বাচনী ইস্তেহারে পশ্চিমবঙ্গে নতুন ৭টি জেলা গঠনের প্রতিশ্রুতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সরকারি পরিষেবা প্রদান উন্নত করতে এবং বর্তমান জেলা প্রশাসনগুলির ওপর চাপ কমাতে কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতী এবং বসিরহাটকে আলাদা জেলা ঘোষণা করা হবে বলে ইস্তেহারে জানিয়েছে তৃণমূল। ভৌগলিক পুনর্গঠনের জন্য রাজ্যে পুরসভার সংখ্যাও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মমতা।