ভাড়া দিতে পারেনি, TMC অফিসে তালা

ভাড়া দিতে পারেনি, TMC অফিসে তালা

বীরভূমের মহম্মদ বাজারে বকেয়া ভাড়ার দাবিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বাড়ির মালিক। অভিযোগ, আড়াই লক্ষ টাকার চুক্তি থাকলেও গত দুই বছরে কোনও টাকা দেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি শাসকদলকে তীব্র কটাক্ষ করেছে। তবে তৃণমূলের দাবি, টাকা মেটাতে না পারায় তারাই মালিককে তালা ঝোলাতে বলেছিল। এই নজিরবিহীন ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *