যুদ্ধ পরিস্থিতির মাঝে ভারতের বড় জয়, হরমুজ প্রণালীতে সবুজ সংকেত পেল এলপিজিবাহী জাহাজ
March 21, 20267:39 am

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার মাঝেই ভারতের জন্য এল এক স্বস্তির খবর। ইরানের কঠোর নজরদারি ও উত্তাল পরিস্থিতির কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ কার্যত থমকে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় একটিও অপরিশোধিত তেলের ট্যাঙ্কার এই পথ অতিক্রম করতে পারেনি। তবে এই অচলাবস্থার মধ্যেই বিশেষ ছাড় পেল ভারত।
হরমুজ প্রণালী পার হওয়ার জন্য ভারতের দুটি এলপিজি ট্যাঙ্কারকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। জ্বালানি সংকটের আশঙ্কার মুখে এই ঘটনাকে ভারতের বড় কূটনৈতিক জয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ পরিস্থিতির কারণে যেখানে অন্যান্য দেশের সরবরাহ ব্যবস্থা বিপন্ন, সেখানে ভারতের এই অগ্রাধিকার দেশের বাজারে এলপিজি ও তেলের জোগান স্বাভাবিক রাখতে বড় ভূমিকা নেবে।