ইসরায়েল-ইরান যুদ্ধ ২২তম দিনে, ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে বিশ্ব

ইসরায়েল-ইরান যুদ্ধ ২২তম দিনে, ট্রাম্পের হুঙ্কারে কাঁপছে বিশ্ব

আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় জ্বলছে ইরান। যুদ্ধের ২২তম দিনেও থমথমে পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, পারস্য উপসাগরের হোর্মুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব নেবে না আমেরিকা। সেখানে যারা বাণিজ্য করে, সুরক্ষার দায়ভার তাদেরই। একই সঙ্গে যুদ্ধের নেপথ্যে থাকা নিজের ৫টি গোপন লক্ষ্যের কথাও প্রকাশ্যে আনলেন ট্রাম্প।

অন্যদিকে, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনার ভয়াবহ হামলার কড়া নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান ও মিশর। কাতারের বিদেশ মন্ত্রকের দাবি, এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। লেবাননেও চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। দক্ষিণ লেবাননের ডের এজ-জাহরানীতে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছেন অন্তত ২১ জন। লেবাননের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী, একদিনেই প্রাণ হারিয়েছেন ২০ জন নিরপরাধ মানুষ। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *