স্ত্রীর রান্না না করা নিষ্ঠুরতা ন, স্বামীদেরও ঘরের কাজে হাত লাগানো উচিত জানাল সুপ্রিম কোর্ট

স্ত্রীর রান্না না করা নিষ্ঠুরতা ন, স্বামীদেরও ঘরের কাজে হাত লাগানো উচিত জানাল সুপ্রিম কোর্ট

একটি বৈবাহিক বিবাদ সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আধুনিক দাম্পত্য সম্পর্কের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে স্ত্রী ঠিকমতো রান্না বা ঘরের কাজ করছেন না বলে স্বামীর করা অভিযোগকে কোনোভাবেই মানসিক নির্যাতন বা নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা যাবে না। আদালত সাফ জানিয়েছে যে একজন পুরুষ জীবনসঙ্গীকে বিবাহ করেন কোনো গৃহকর্মী বা রাঁধুনিকে নয়। তাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্বামীদেরও রান্না ও কাপড় ধোয়ার মতো গৃহকর্মে সমানভাবে সাহায্য করা উচিত।

২০১৭ সালে বিবাহিত এই দম্পতির বিচ্ছেদ মামলার শুনানিতে স্বামী অভিযোগ করেন যে তাঁর স্ত্রী রান্না করতে অস্বীকার করেন এবং পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে হাইকোর্ট বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেওয়ার পর বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছায়। সর্বোচ্চ আদালত মামলার প্রেক্ষাপট বিবেচনা করে জানিয়েছে যে গৃহকর্মে স্ত্রীর অনিচ্ছাকে বিবাহবিচ্ছেদের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় না। পূর্ববর্তী মধ্যস্থতা ব্যর্থ হওয়ায় আদালত পরবর্তী শুনানিতে স্বামী ও স্ত্রী উভয়কেই সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *