অলৌকিক চিকিৎসার নামে ভয়ংকর খেলা! গুজরাটে ‘ভণ্ড’ বাবাজির আসল মুখ ফাঁস

অলৌকিক চিকিৎসার নামে ভয়ংকর খেলা! গুজরাটে ‘ভণ্ড’ বাবাজির আসল মুখ ফাঁস

গুজরাটের সুরাট জেলায় ‘শ্রী সত্য যোগ ফাউন্ডেশন’ আশ্রমের আড়ালে নানাবিধ অবৈধ কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বঘোষিত ধর্মগুরু প্রদীপ জটাঙ্গিয়া ওরফে প্রদীপ গুরুজিকে। ধোরান পর্দি গ্রামে অবস্থিত এই আশ্রমটি ছিল জাল টাকার কারবার ও তোলাবাজির মূল কেন্দ্র। সম্প্রতি সেখান থেকে পাঁচশো টাকার ৪০ হাজার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, প্রদীপ গুরুজি সন্তানহীনা দম্পতিদের অলৌকিক আয়ুর্বেদিক ওষুধের প্রলোভন দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নিতেন। আধ্যাত্মিক আচারের নামে নিম্নমানের নকল ওষুধ সরবরাহ এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কঠোর নিরাপত্তা ও উঁচু পাঁচিল ঘেরা আশ্রমে অনুমতি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি এক নাবালিকাকে কেন্দ্র করে। আধ্যাত্মিক জ্ঞান প্রদানের অজুহাতে ওই নাবালিকাকে অর্ধনগ্ন করে ভিডিও করার অভিযোগ উঠেছে এই ভণ্ড সাধুর বিরুদ্ধে। ধর্মীয় বিশ্বাসের সুযোগ নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা এবং শ্লীলতাহানির মতো গুরুতর অপরাধের দায়ে অভিযুক্তকে গত সপ্তাহে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *