মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন কি তবে বিশ্ব গ্রাস করবে? আমেরিকা ও ইসরায়েলকে চরম হুঁশিয়ারি চীনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন কি তবে বিশ্ব গ্রাস করবে? আমেরিকা ও ইসরায়েলকে চরম হুঁশিয়ারি চীনের

বেজিং এবং মস্কোর কড়া বার্তায় তোলপাড় বিশ্ব রাজনীতি। মধ্যপ্রাচ্যের সংঘাত অবিলম্বে বন্ধ না হলে ভয়াবহ মন্দা ও দীর্ঘমেয়াদী ধ্বংসলীলার আশঙ্কা প্রকাশ করেছে চীন। বিশেষ করে ইরানের পরমাণু কেন্দ্রের কাছে হামলার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চীনা বিশেষ দূত ঝাই জুনের মতে, যারা যুদ্ধের সূচনা করেছে দায়ভার তাদেরই নিতে হবে। আমেরিকা ও ইসরায়েল হামলা থামালেই ইরান শান্ত হবে বলে মনে করছে শি জিনপিং প্রশাসন। ইরাক যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা মনে করিয়ে দিয়ে চীন স্পষ্ট জানিয়েছে, শক্তির অপব্যবহার পুরো অঞ্চলকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং বিশ্ব অর্থনীতি ও রফতানি বাণিজ্যের ওপর মারাত্মক আঘাত হানবে। যুদ্ধের এই দাবানল রুখতে এখন আন্তর্জাতিক মহলের ভূমিকার দিকেই তাকিয়ে বিশ্ববাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *