ভোটের মুখে রাজ্যে ১৮১ কোটির কুবেরের ধন উদ্ধার

ভোটের মুখে রাজ্যে ১৮১ কোটির কুবেরের ধন উদ্ধার

রাজ্যে ভোটের বাদ্যি বাজতেই শুরু হয়েছে ম্যারাথন তল্লাশি। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চের মধ্যে উদ্ধার হয়েছে প্রায় ১৮১ কোটি ৩১ লক্ষ টাকার নগদ ও অবৈধ সামগ্রী। যার মধ্যে রয়েছে ৩ কোটি টাকা নগদ, ২৬ কোটি টাকার মদ এবং প্রায় ২৮ কোটি টাকার মাদক দ্রব্য। এর পাশাপাশি নাকা চেকিংয়ে ধরা পড়েছে ৬৭টি আগ্নেয়াস্ত্র।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি আর পুলিশের সাঁড়াশি অভিযানে রীতিমতো কোণঠাসা অসাধু কারবারিরা। ২০২৬-এর হাইভোল্টেজ ভোটের আগে রাজ্যজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে মরিয়া কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *