নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প? দমদমে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প? দমদমে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

ছাব্বিশের মহারণে প্রচারে নামার আগেই নির্বাচন কমিশন ও বিজেপির ‘যোগসাজশ’ নিয়ে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে একটি সরকারি নথি দেখিয়ে তিনি দাবি করেন, কমিশনের বিজ্ঞপ্তিতে গেরুয়া শিবিরের নির্বাচনী চিহ্ন দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি! ব্যাক ডোর দিয়ে না খেলে সামনাসামনি লড়াই করুন।”

এদিন আধিকারিকদের বদলি এবং ভোটার তালিকায় অসংগতি নিয়ে সরব হন মমতা। তিনি অভিযোগ করেন, নন্দীগ্রামের এক বিতর্কিত আধিকারিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভবানীপুরে আনা হয়েছে এবং রাতের অন্ধকারে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে রাজ্যে ২২০ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি। সংবিধান বাঁচাতে সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে শিলিগুড়ির পথে রওনা দেন তৃণমূল নেত্রী।

রাজ্যের হাইভোল্টেজ প্রচার শুরু

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর মঙ্গলবার থেকেই কোমর বেঁধে ময়দানে নামল ঘাসফুল শিবির। একদিকে জলপাইগুড়ির চালসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি, অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা করে প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর ও দক্ষিণে জোড়া ফলায় প্রচারের ময়দানে প্রতিপক্ষকে টেক্কা দিতে চাইছে শাসক দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *