ট্রাম্প ও মোদীর ফোনালাপে তোলপাড় মধ্যপ্রাচ্য! দুই বিশ্বনেতার তুরুপের তাস কি তবে হরমুজ প্রণালী?
March 25, 20266:46 am

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্ব বাণিজ্যের লাইফলাইন বলে পরিচিত ‘হরমুজ প্রণালী’। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, দুই রাষ্ট্রপ্রধানই ওই সমুদ্রপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে ভারত ও আমেরিকার এই কৌশলগত পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।