ভোটের আগেই কি হারল কংগ্রেস? খোদ হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রে বাতিল দলের প্রার্থীর মনোনয়ন

ভোটের আগেই কি হারল কংগ্রেস? খোদ হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রে বাতিল দলের প্রার্থীর মনোনয়ন

আসামের বিধানসভা নির্বাচনে বড়সড় বিপর্যয়ের মুখে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার খাসতালুক জালুকবাড়ি সহ রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ আসনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। স্ক্রুটিনির সময় নথিতে ত্রুটি মেলায় কপাল পুড়ল আনন্দ নরাহ, নির্মল লাংথাসা এবং বিদিশা নেওগের।

কমিশনের রিপোর্ট অনুযায়ী, ঢকুয়াখানা, হাফ লং এবং জালুকবাড়ি আসনে বড় ধাক্কা খেল হাত শিবির। শুধু কংগ্রেস নয়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং ভোটার্স পার্টি ইন্টারন্যাশনালের মতো দলের একাধিক প্রার্থীর আবেদনও খারিজ হয়েছে। বর্তমানে ১২৬টি আসনের লড়াইয়ে টিকে রয়েছেন ৮১৫ জনের বেশি প্রার্থী। তবে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করার আগেই কংগ্রেস প্রার্থীর ছিটকে যাওয়া বর্তমান রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *