বিজেপির পরিকল্পনা বদল!
March 26, 20265:12 am

পরিকল্পনা বদলে ফেলল বিজেপি। নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের ‘চার্জশিট’ প্রকাশ করবে তারা। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ‘চার্জশিট’ প্রকাশ করবেন। তাতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ থাকবে। তার কিছু দিন পর বিজেপি প্রকাশ্যে আনবে তাদের ইস্তাহার, যাকে ‘সঙ্কল্পপত্র’ও বলা হয়।