ফের জন্মহার বৃদ্ধির পক্ষে সওয়াল ভাগবতের
March 26, 20265:22 am

ফের ভারতীয় দম্পতিদের অধিক সন্তান জন্ম দেওয়ার পক্ষে সওয়াল আরএসএস প্রধান মোহন ভাগবতের। মঙ্গলবার বৃন্দাবনে এক আশ্রমের উদ্বোধনে এসেছিলেন আরএসএস প্রধান। সেখানেই বক্তব্য রাখতে তিনি বলেন, ‘বর্তমান সময়ে জন্মহার বাড়ানো একান্ত আবশ্যক। এমনকী চিকিৎসকরাও পারিবারিক স্বাস্থ্যের জন্য তিন সন্তান নেওয়ার পরামর্শ দেন।’ এছাড়াও ভাগবত বলেন, ‘একাধিক গবেষণার দাবি অনুযায়ী, তিন সন্তানের কম জন্মহার দীর্ঘমেয়াদী ঝুঁকি বাড়ায়।’