ধুপগুড়িতে নাটকীয় মোড়! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ‘জোর করে’ দলবদল করানোর বিস্ফোরক অভিযোগ বিজেপি কর্মীর

ধুপগুড়িতে নাটকীয় মোড়! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ‘জোর করে’ দলবদল করানোর বিস্ফোরক অভিযোগ বিজেপি কর্মীর

ভোটের মুখে ধুন্ধুমার ধুপগুড়ি! শাসক দলে যোগ দিয়েও চব্বিশ ঘণ্টার মধ্যে ফের পদ্ম শিবিরে ফিরলেন সুকুমার মোদক। বিজেপি কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর করে হাতে ঘাসফুলের পতাকা ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

বুধবার ধুপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়ের উপস্থিতিতে ফের গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন করেন ওই কর্মী। শুধুমাত্র সুকুমার মোদকই নন, গধেদেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআইএম এবং তৃণমূল ছেড়ে আরও ৪০ জন কর্মী এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।

উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আবহেই এই ঘটনা শাসক শিবিরের অস্বস্তি বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল। ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে এই ‘ঘর ওয়াপসি’ এবং জোর করে দলবদল করানোর অভিযোগ ঘিরে ধুপগুড়িতে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *