প্যারিসের চেয়ে পাঁচ গুণ বড় লবণের মরুভূমিতে ভারতের বিশাল বিদ্যুৎ বিপ্লব

প্যারিসের চেয়ে পাঁচ গুণ বড় লবণের মরুভূমিতে ভারতের বিশাল বিদ্যুৎ বিপ্লব

গুজরাটের কচ্ছের রণে ধুধু সাদা লবণের প্রান্তর এখন ভারতের জ্বালানি স্বনির্ভরতার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে ‘খাবড়া রিনিউয়েবল এনার্জি পার্ক’ তুরুপের তাস হয়ে উঠেছে। প্রায় ৭২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল প্রকল্পটি আয়তনে প্যারিস শহরের চেয়েও পাঁচ গুণ বড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলান্যাস করা এই মেগা প্রকল্পে আদানি গ্রিন এনার্জিসহ একাধিক সংস্থা দ্রুতগতিতে কাজ চালাচ্ছে, যার ফলে ইতিমধ্যেই ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে।

প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে এই পার্কে মোট ৩০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে যার মধ্যে ২০ গিগাওয়াট সৌর এবং ১০ গিগাওয়াট বায়ু শক্তি থেকে আসবে। ভৌগোলিক সুবিধাজনক অবস্থানের কারণে এখানে সারাবছর তীব্র রোদ ও জোরালো হাওয়া পাওয়া যায় যা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে সহায়ক। সম্পূর্ণ পরিবেশবান্ধব এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের বৃহত্তম একক রিনিউয়েবল এনার্জি পার্ক। কয়লা বা জীবাশ্ম জ্বালানি ছাড়াই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের এই কর্মযজ্ঞ ভারতের কার্বন নিঃসরণ কমাতে এবং বায়ুদূষণ রুখতে এক বৈপ্লবিক ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *