আমেরিকান পর্যটকের হারানো ফোন কয়েক ঘণ্টাতেই উদ্ধার করে নজির গড়ল বনগাঁ থানার পুলিশ
March 28, 20267:00 am

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টার থেকে ভারতে ঘুরতে আসা এক পর্যটক বনগাঁ শহর পরিদর্শনের সময় নিজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বনগাঁ থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অত্যন্ত তৎপরতার সাথে কয়েক ঘণ্টার মধ্যেই ফোনটি খুঁজে বের করতে সক্ষম হয়।
হারানো মোবাইল ফোনটি ফিরে পেয়ে বিদেশি পর্যটক পুলিশের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। বনগাঁ থানার এই সাফল্যে পর্যটক কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। পুলিশের এই কার্যকর ভূমিকা সীমান্ত এলাকায় নিরাপত্তা ও পর্যটকদের সহায়তায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।