ভারতীয় রেলে হাজার হাজার লোকো পাইলট নিয়োগের মেগা বিজ্ঞপ্তি জারি
March 28, 20268:46 am

ভারতীয় রেলে চাকরির স্বপ্ন পূরণ করতে চলেছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) দেশজুড়ে মোট ১১,১২৭ জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (এএলপি) নিয়োগের একটি বড় ঘোষণা করেছে। কলকাতা সহ দেশের মোট ২১টি শহরের আরআরবি জোনে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রেলওয়ের এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৫ই মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। আবেদনের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ই জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আরআরবি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সরাসরি সরকারি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে প্রার্থীরা এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারেন।