মুসলিম ছাত্রকে ক্লাসের মধ্যেই সন্ত্রাসী অপবাদ অধ্যাপকের! বেঙ্গালুরুর ঘটনায় তোলপাড় দেশ

মুসলিম ছাত্রকে ক্লাসের মধ্যেই সন্ত্রাসী অপবাদ অধ্যাপকের! বেঙ্গালুরুর ঘটনায় তোলপাড় দেশ

বেঙ্গালুরুর এক নামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে এক মুসলিম ছাত্রকে সরাসরি ‘সন্ত্রাসবাদী’ বলে সম্বোধন করলেন অধ্যাপক মুরলীধর দেশপান্ডে। শোরগোল ফেলা এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অধ্যাপক ছাত্রটিকে উদ্দেশ্য করে বলছেন, “তুমি একজন সন্ত্রাসী, কী খেয়ে আসো? তোমার লজ্জা করে না?” এই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপককে তড়িঘড়ি সাসপেন্ড করেছে। উপাচার্য জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *