বালি জুটমিলে ভয়ঙ্কর কাণ্ড! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় হাজির স্বামী

বালি জুটমিলে ভয়ঙ্কর কাণ্ড! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় হাজির স্বামী

হাওড়া : বালি জুটমিল শ্রমিক মহল্লায় চরম অশান্তির মর্মান্তিক পরিণতি। বচসার সময় স্ত্রীকে ধাক্কা মেরে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী মহম্মদ জাভেদ। শনিবার রাতে জুটমিল থেকে ফেরার পর দম্পতির মধ্যে প্রবল বিবাদ শুরু হয়। অভিযোগ, ঝগড়ার সময় জাভেদের ধাক্কায় সাকিলা খাতুন নামে ওই মহিলার মাথা দেওয়ালে সজোরে আঘাত লাগে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয় তাঁর।

মর্মান্তিক এই ঘটনার সাক্ষী ছিল দম্পতির তিন নাবালক সন্তান। মায়ের মৃত্যুর পর আতঙ্কিত হয়ে শিশুরা কান্নাকাটি শুরু করলে মানসিক চাপে পড়ে যান জাভেদ। শেষপর্যন্ত তিন সন্তানকে সঙ্গে নিয়েই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করে খুনের মামলা রুজু করা হয়েছে। জুটমিল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *