টিকিট না পেয়ে বিস্ফোরক বিদায়ী মন্ত্রী মনোজ তিওয়ারি এবার কি দলবদলের পথে

টিকিট না পেয়ে বিস্ফোরক বিদায়ী মন্ত্রী মনোজ তিওয়ারি এবার কি দলবদলের পথে

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। বিশেষ করে হাওড়ার শিবপুর কেন্দ্রে বিদায়ী বিধায়ক তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারিকে টিকিট না দেওয়ায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। তাঁর পরিবর্তে এবার ওই কেন্দ্রে রানা চ্যাটার্জিকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। এই সিদ্ধান্তে নিজের ক্ষোভ ও অভিমান গোপন করেননি বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তিনি স্পষ্ট জানিয়েছেন যে অন্য রাজনৈতিক দল থেকে তাঁর কাছে প্রস্তাব রয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন এই হেভিওয়েট নেতা।

গত বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া মনোজের এই মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তিনি তাঁর অতীতের লড়াই ও এলাকার মানুষের জন্য করা কাজের খতিয়ান তুলে ধরে টিকিট না পাওয়ার হতাশাও প্রকাশ করেছেন। উল্লেখ্য, এবার তৃণমূলের তালিকায় মনোজ ছাড়াও আরও তিন বিদায়ী মন্ত্রী এবং ৭৪ জন বিধায়ক বাদ পড়েছেন। বেলেঘাটা থেকে পরেশ পাল কিংবা বারাসাতে চিরঞ্জিত চক্রবর্তীর মতো পরিচিত মুখদের জায়গায় নতুন প্রার্থী আনা হয়েছে। দলবদল নিয়ে মনোজের এই ইঙ্গিতপূর্ণ অবস্থান আসন্ন নির্বাচনে শাসক দলের জন্য কতটা অস্বস্তির কারণ হয় এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *