হরমুজ প্রণালীতে চরম আঘাত হেনে ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দিতে প্রস্তুত মার্কিন সেনা

হরমুজ প্রণালীতে চরম আঘাত হেনে ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দিতে প্রস্তুত মার্কিন সেনা

পেন্টাগনের বিশেষ পরিকল্পনা অনুযায়ী এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামছে হাজার হাজার মার্কিন স্থলসেনা। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ামাত্রই তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে আকাশপথে বোমাবর্ষণের পাশাপাশি জল ও স্থলপথেও সাঁড়াশি অভিযান শুরু করবে আমেরিকা। যুদ্ধের প্রধান কৌশল হিসেবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নিতে লারাক এবং আবু মুসা দ্বীপ দখলের নীল নকশা চূড়ান্ত করেছে পেন্টাগন। একইসঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ও বিপজ্জনক অস্ত্রভাণ্ডার চিরতরে ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়েছে হোয়াইট হাউস যা মূলত খামেনেই প্রশাসনের জন্য এক অন্তিম সতর্কবার্তা।

ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলতে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী রণতরী ইউএসএস ত্রিপোলি যাতে আড়াই হাজার দক্ষ মেরিন সেনা মোতায়েন রয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে দক্ষিণ চীন সাগর থেকে আসা এই যুদ্ধজাহাজটি এখন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেকোনো প্রকারে ইরানের প্রতিরোধ ভেঙে দিতে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে এক ভয়াবহ সংঘাতের কালো মেঘ ঘনীভূত হচ্ছে যা গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *