১ এপ্রিল থেকে ঋণের নিয়মে বড় বদল আনছে আরবিআই, মাত্র ৭ দিনেই আপডেট হবে সিবিল স্কোর

১ এপ্রিল থেকে ঋণের নিয়মে বড় বদল আনছে আরবিআই, মাত্র ৭ দিনেই আপডেট হবে সিবিল স্কোর

আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে ব্যাংকিং পরিষেবায় স্বচ্ছতা আনতে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে লোন গ্রহীতাদের ক্রেডিট স্কোর বা সিিবিল আপডেট হওয়ার জন্য দীর্ঘ এক মাস অপেক্ষা করতে হবে না। প্রতি সাত দিন অন্তর অর্থাৎ মাসের ৭, ১৪, ২১ এবং ২৮ তারিখে গ্রাহকদের ক্রেডিট প্রোফাইল আপডেট করা হবে। যারা দ্রুত লোন নিতে চান বা স্কোর উন্নত করতে চাইছেন, তাদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত সুবিধাজনক হবে। তবে কিস্তি দিতে দেরি করলে সেই তথ্যও এখন দ্রুত নথিবদ্ধ হয়ে ক্রেডিট স্কোর কমিয়ে দিতে পারে।

ঋণ পরিশোধের ক্ষেত্রেও গ্রাহকদের পকেটে স্বস্তি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এখন থেকে ফ্লোটিং রেটে নেওয়া হোম লোন, কার লোন বা পার্সোনাল লোনের ক্ষেত্রে সময়ের আগে টাকা মেটালে কোনো অতিরিক্ত ‘ফোরক্লোজার চার্জ’ বা জরিমানা দিতে হবে না। এছাড়া ব্যাংকিং পরিষেবায় আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লকারে সর্বোচ্চ চারজন নমিনি রাখার সুযোগ। পাশাপাশি গয়না ব্যবসার ক্ষেত্রে গোল্ড লোন পরিশোধের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ২৭০ দিন করা হয়েছে। এই নতুন নিয়মগুলো সাধারণ মানুষের আর্থিক লেনদেনকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *