৪৩ বছর বয়সেও রিং কাঁপাতে তৈরি মেরি কম! পেশাদার বক্সিংয়ে নামার বড় ইঙ্গিত ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নের

৪৩ বছর বয়সেও রিং কাঁপাতে তৈরি মেরি কম! পেশাদার বক্সিংয়ে নামার বড় ইঙ্গিত ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নের

নয়াদিল্লি: বয়স কেবলই একটা সংখ্যা, ফের তা প্রমাণ করতে চলেছেন অলিম্পিক পদকজয়ী কিংবদন্তি বক্সার এম সি মেরি কম। রবিবার ‘সানডে অন সাইকেলস’ অনুষ্ঠানে যোগ দিয়ে ৪৩ বছর বয়সী এই মহাতারকা স্পষ্ট জানিয়ে দিলেন, এবার তিনি পেশাদার বক্সিংয়ের রঙিন দুনিয়ায় পা রাখতে চলেছেন।

লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী মেরি জানান, অ্যামেচার সার্কিটে দেশের হয়ে লড়াই করার বয়স পেরিয়ে গেলেও তাঁর ভেতরের লড়াইয়ের খিদে এখনও মেটেনি। নিজের ফিটনেস ও দক্ষতা নিয়ে মেরি বলেন, “আমি আবারও কঠোর পরিশ্রম শুরু করেছি। মানুষকে দেখাতে চাই আমি এখনও কী করতে পারি।” পেশাদার বক্সিংয়ে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ও বিশ্বজোড়া স্বীকৃতির হাতছানিই তাঁকে এই নতুন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে।

মণিপুরের বর্তমান পরিস্থিতির মধ্যেও নিজের বক্সিং অ্যাকাডেমির কাজ সচল রেখেছেন মেরি। রিংয়ের বাইরে অ্যাকাডেমি সামলানোর পাশাপাশি এবার পেশাদার রিংয়ে গ্লাভস হাতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভারতের এই ‘সুপার মম’। ৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর মেরি কমের এই নতুন ইনিংস এখন গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে বড় চমক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *