আজ মনোনয়ন জমা দেবেন শুভেন্দু
March 30, 20265:04 am

আজ, সোমবার বেলা ১২টায় হলদিয়ায় মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রাম কেন্দ্রের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী। রবিবার রাজ্যের LOP-কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দেন বঙ্গ BJP-র সভাপতি শমীক ভট্টাচার্য। শুভেন্দুর হাতে তিনি আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন দলের প্রতীক। বলেন, আজ শুভেন্দুর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বঙ্গ BJP-র প্রাক্তন সভাপতি তথা এবারের প্রার্থী দিলীপ ঘোষ।