রচনাকে ‘কাটমানি খোর’ তোপ অসিতের, ‘মাথা খারাপ’ পাল্টা কটাক্ষ দিদি নম্বর ওয়ানের

রচনাকে ‘কাটমানি খোর’ তোপ অসিতের, ‘মাথা খারাপ’ পাল্টা কটাক্ষ দিদি নম্বর ওয়ানের

ভোটের মুখে হুগলি তৃণমূলে চরম গৃহযুদ্ধ। চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বিস্ফোরক অভিযোগ, তাঁর টিকিট কাটার নেপথ্যে রয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার বিরুদ্ধে ‘কাটমানি’ খাওয়া এবং ‘বিজেপির এজেন্ট’ হওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। এমনকি রচনা ও দেবাংশুর মিছিলে তাঁকে ডাকা হয়নি বলেও সরব হন ক্ষুব্ধ বিধায়ক।

পাল্টা জবাবে রচনা হাসতে হাসতে বলেন, “ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।” ১৫ বছর বিধায়ক থেকেও অসিত এলাকার উন্নয়ন করেননি বলে পাল্টা তোপ দাগেন তিনি। প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তৃণমূলের অন্দরের এই ফাটল এখন জেলার রাজনীতির মূল চর্চার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *