ভবানীপুরে মমতা ও শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন কে? ২৮৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিল কংগ্রেস
March 30, 20265:15 am

মুর্শিদাবাদের ঘরের ছেলে অধীর চৌধুরী এবার বহরমপুর বিধানসভা থেকেই লড়াইয়ের ময়দানে নামছেন। আজ রবিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠকের পর পশ্চিমবঙ্গের ২৮৪টি আসনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলো। সবচেয়ে বড় চমক রাজ্যের মেগা কেন্দ্র ভবানীপুরে। এই হেভিওয়েট আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিপরীতে দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদকে প্রার্থী করল কংগ্রেস। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজই সব প্রার্থীর নামে চূড়ান্ত শিলমোহর দিল হাইকমান্ড।