নৈহাটির বঙ্কিম ভবনে ঢুকতে বাধা পেলেন বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়

নৈহাটির বঙ্কিম ভবনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর তথা স্থানীয় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই দিন বঙ্কিম ভবনে এসেছিলেন বাংলার রাজ্যপাল আরএন রবি। সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুমিত্র বাবু, কিন্তু তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।
বিজেপি প্রার্থীর অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। ঘরের ছেলেকে নিজের পূর্বপুরুষের ভিটেয় ঢুকতে না দেওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে। রাজ্যপালের সফরের সময় এই অনভিপ্রেত ঘটনাটি স্থানীয় প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তার কড়াকড়ি নাকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তা নিয়ে চর্চা চলছে। পুরো বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।