ভয়াবহ জ্বালানি সংকটে কি এবার পুরোপুরি বন্ধ হয়ে যাবে পাকিস্তানের জাতীয় বিমান পরিষেবা

ভয়াবহ জ্বালানি সংকটে কি এবার পুরোপুরি বন্ধ হয়ে যাবে পাকিস্তানের জাতীয় বিমান পরিষেবা

তীব্র আর্থিক সংকটে বিপর্যস্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ এখন বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে। আন্তর্জাতিক অস্থিরতার জেরে পাকিস্তানে বিমান জ্বালানির দাম আচমকা ১৫০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ১ মার্চ যে জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১৯০ টাকা, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৪৭২ টাকায়। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এই বিপুল মূল্যবৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের ওপর টিকিটের ভাড়ার বোঝা আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পিআইএ কনসোর্টিয়ামের চেয়ারম্যান আরিফ হাবিব এক সাক্ষাৎকারে সতর্ক করে জানিয়েছেন যে জ্বালানির দাম এভাবে বাড়তে থাকলে বিমান চালানো আসাম্ভব হয়ে পড়বে। মূলত আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এই জ্বালানি সংকট প্রকট হয়েছে। সরকারি বিমান সংস্থার প্রধানের এই চরম হুঁশিয়ারি দেশটির আকাশপথের যোগাযোগ ব্যবস্থাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতে বড়সড় প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *