ইলেকট্রিক গাড়ির ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার সহজ কৌশল

বর্তমানে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়লেও ব্যাটারির স্থায়িত্ব নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। তবে সঠিক রক্ষণাবেক্ষণ করলে ইভি ব্যাটারি দীর্ঘ সময় সচল রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি চার্জ সবসময় ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা উচিত এবং চার্জ ২০ শতাংশে নামলেই রিচার্জ করা প্রয়োজন। বারবার ১০০ শতাংশ চার্জ দিলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা দীর্ঘমেয়াদে এর কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে।
চার্জিং পদ্ধতির পাশাপাশি ড্রাইভিং স্টাইলের ওপরও ব্যাটারির স্বাস্থ্য নির্ভর করে। নিয়মিত ফাস্ট চার্জিং এড়িয়ে সাধারণ চার্জার ব্যবহার করা এবং গাড়ি সবসময় ছায়াযুক্ত স্থানে পার্ক করা ব্যাটারির জন্য উপকারী। এছাড়া হঠাৎ গতি বাড়ানো বা আচমকা ব্রেক কষার বদলে শান্তভাবে গাড়ি চালালে ব্যাটারির আয়ু বৃদ্ধি পায়। এই সাধারণ নিয়মগুলো মেনে চললে বারবার মেইনটেন্যান্সের চিন্তা ছাড়াই আপনার ইলেকট্রিক গাড়িটি থাকবে একদম পারফেক্ট।