তৃণমূল কার্যালয়ে ক্যারাম খেলে বিপাকে কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ান

তৃণমূল কার্যালয়ে ক্যারাম খেলে বিপাকে কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ান

বীরভূমের সিউড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে আতিথেয়তা গ্রহণ ও ক্যারাম খেলায় মেতে উঠে চরম শাস্তির মুখে পড়লেন তিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ডিউটি চলাকালীন শাসকদলের অফিসে স্থানীয় কর্মীদের সঙ্গে তাঁদের খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। নির্বাচনের মুখে বাহিনীর এমন আচরণকে কর্তব্যে গাফিলতি ও নিরপেক্ষতা ভঙ্গের শামিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই ঘটনার খবর পাওয়া মাত্রই নির্বাচন কমিশন কড়া অবস্থান গ্রহণ করে সংশ্লিষ্ট তিন জওয়ানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনী বিধি ভেঙে কোনো রাজনৈতিক দলের আতিথেয়তা গ্রহণ করা আইনত অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে কমিশন স্পষ্ট করে দিল যে, স্পর্শকাতর এলাকায় ডিউ থাকাকালীন যেকোনো ধরনের অপেশাদার আচরণ কঠোরভাবে দমন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *