আমেরিকার গর্ব গুঁড়িয়ে দিল ইরান, ধ্বংস হলো অত্যাধুনিক ই-৩ সেন্ট্রি বিমান

ইরানের ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে মোতায়েন করা আমেরিকার অত্যন্ত শক্তিশালী ই-৩ সেন্ট্রি বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই আকাশপথের নজরদারি ব্যবস্থায় বড় ধরনের আঘাত হানার পাশাপাশি হামলায় অন্তত ১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক সক্ষমতা এক বড় চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করা হচ্ছে।
আমেরিকার হাতে বর্তমানে মাত্র ১৬টি কার্যকর সেন্ট্রি বিমান অবশিষ্ট রয়েছে এবং এগুলোর তাৎক্ষণিক কোনো বিকল্প নেই। যুদ্ধের ৩০ দিন অতিবাহিত হওয়ার পরও ইরান ইসরায়েলের শিল্পাঞ্চল এবং সিরিয়া ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মার্কিন সেনারা স্থলপথে অভিযানে নামলে তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।