সন্দেশখালি থেকে ২৬-এর রণহুঙ্কার অভিষেকের, গদ্দারদের জমানত জব্দ করার ডাক দিয়ে শুরু হলো ভোট যুদ্ধ

সন্দেশখালি থেকে ২৬-এর রণহুঙ্কার অভিষেকের, গদ্দারদের জমানত জব্দ করার ডাক দিয়ে শুরু হলো ভোট যুদ্ধ

মুর্শিদাবাদ ও সন্দেশখালির মাটি থেকে বিজেপি ও বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরবেরিয়ার জনসভায় নারী শক্তির সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম জানিয়ে তিনি বলেন, যারা বাংলার মা-বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে এবং মনীষীদের অপমান করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। সন্দেশখালিকে কলঙ্কিত করার যে ষড়যন্ত্র গেরুয়া শিবির করেছিল, ব্যালট বক্সেই তার মোক্ষম জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

নওদার সভা থেকে অভিষেক সরাসরি তোপ দাগেন অধীর চৌধুরী ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তাঁদের বিজেপির ‘এজেন্ট’ আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন যে, তৃণমূলকে ভোট না দিলে সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারে কেন্দ্র। অভিষেক অভিযোগ করেন, বাংলার হকের টাকা আটকে রেখে মোদি সরকার মানুষকে ক্রীতদাস বানাতে চেয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন। গদ্দার ও বেইমানদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে মুর্শিদাবাদের ২২টি আসনেই জোড়াফুল ফোটানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তৃণমূলের সেনাপতি।

তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত এই জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, এবারের লড়াই শুধুমাত্র ক্ষমতা দখলের নয়, বরং বাংলার স্বাভিমান রক্ষার লড়াই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *