যিশুর নামে কি ধর্মযুদ্ধ শুরু করছেন মার্কিন প্রতিরক্ষা সচিব! ইরান সংঘাত নিয়ে তোলপাড় বিশ্ব

যিশুর নামে কি ধর্মযুদ্ধ শুরু করছেন মার্কিন প্রতিরক্ষা সচিব! ইরান সংঘাত নিয়ে তোলপাড় বিশ্ব

ইরান-আমেরিকা সংঘাতের আবহে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিতর্কিত মন্তব্যকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাম্প্রতিক একাধিক ধর্মীয় সভায় হেগসেথ এই যুদ্ধকে ‘যিশুর জন্য লড়াই’ এবং অধার্মিকদের দমনের সংগ্রাম হিসেবে অভিহিত করেছেন বলে জানা গেছে। ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী, তিনি অন্তত দশটি এমন সভা করেছেন যেখানে ইরান যুদ্ধকে সরাসরি ধর্মের রক্ষাকবচ হিসেবে তুলে ধরা হয়েছে। পেন্টাগন বিষয়টিকে ঐচ্ছিক প্রার্থনা সভা বলে দাবি করলেও, খোদ আমেরিকার অন্দরেই এই ধর্মীয় মেরুকরণ নিয়ে সরব হয়েছেন প্রাক্তন সেনা ও বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী লড়াইকে ‘ক্রুসেড’ বা ধর্মযুদ্ধের রূপ দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া এবং ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের ওপর হামলা চালানো নিয়ে চাপের মুখে রয়েছেন হেগসেথ। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও এই যুদ্ধের সূত্রপাতের জন্য তাকে দায়ী করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। নিজের রাজনৈতিক অবস্থান পোক্ত করতেই কি তিনি এই সংঘাতকে মুসলিম বনাম খ্রিস্টান লড়াইয়ের তকমা দিতে চাইছেন, সেই প্রশ্নই এখন আন্তর্জাতিক মহলে বড় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *