বিজেপি শাসিত রাজ্যকে তোপ দেগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার

বিজেপি শাসিত রাজ্যকে তোপ দেগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার

রাজ্যের সামাজিক প্রকল্পগুলি নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা যারা এখনও পাননি, তাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান যে কাজ চলছে এবং দ্রুত সবাই এই সুবিধা পাবেন। তিনি স্পষ্ট করে দেন, স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষেত্রে কোনো ধর্ম, বর্ণ বা জাতিগত বিভেদ করা হয় না। সরকারের লক্ষ্য রাজ্যের প্রতিটি যোগ্য মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।

বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, তারা বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নকল করলেও সেখানে নানা কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ফোন, টিভি বা স্কুটার থাকলে সুবিধা মিলবে না—এমন নিয়মের সমালোচনা করে তিনি জানান, পশ্চিমবঙ্গে কোনো শর্ত ছাড়াই সকলে এই সুবিধা পাচ্ছেন। এমনকি রাজ্যের ভাগচাষীরাও নিয়মিত চার হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *