একযোগে ২৬৭ জন ওসি ও বিডিও বদল! নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে এবার সোজা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

একযোগে ২৬৭ জন ওসি ও বিডিও বদল! নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে এবার সোজা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশনের বেনজির সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ১৭০ জন থানার ওসি এবং ৮৩ জন বিডিও-সহ মোট ২৬৭ জন আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। এই তালিকায় নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো হাই-প্রোফাইল এলাকার আধিকারিকরাও রয়েছেন। কমিশনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুত শুনানির আবেদন জানানো হলে আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। সম্ভবত মঙ্গলবারই এই হাই-ভোল্টেজ মামলার শুনানি হতে পারে। এর আগে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের বদলি নিয়েও আদালতে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা এখনও বিচারাধীন। ফের একঝাঁক আধিকারিক বদল নিয়ে আইনি জল কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *