ফেব্রুয়ারি নয় মিলবে বাড়তি সময় হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে সিম বাইন্ডিংয়ের সময়সীমা বাড়াচ্ছে সরকার

ফেব্রুয়ারি নয় মিলবে বাড়তি সময় হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে সিম বাইন্ডিংয়ের সময়সীমা বাড়াচ্ছে সরকার

হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপগুলোর জন্য ‘সিম বাইন্ডিং’ নিয়ম চালুর সময়সীমা বাড়াতে চলেছে ভারত সরকার। কারিগরি জটিলতা ও সংস্থাগুলোর আবেদনের প্রেক্ষিতে এই ডেডলাইন ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ডিসেম্বর পর্যন্ত করার পরিকল্পনা করছে টেলিযোগাযোগ বিভাগ। মূলত সফটওয়্যার আপডেট এবং টেস্টিং সংক্রান্ত সমস্যার কারণে প্ল্যাটফর্মগুলোকে এই বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তারা নতুন সুরক্ষা ব্যবস্থাটি ধাপে ধাপে কার্যকর করতে পারে।

এই নতুন নিয়মের ফলে ব্যবহারকারীর পরিচয় সরাসরি তাঁর মোবাইল সিমের সঙ্গে যুক্ত থাকবে এবং নিবন্ধিত সিমটি ডিভাইসে থাকলেই কেবল অ্যাপ ব্যবহার করা যাবে। এর মূল লক্ষ্য হলো বিদেশের মাটি থেকে হওয়া সাইবার জালিয়াতি এবং টেলিকম পরিচয়ের অপব্যবহার রোধ করা। যদিও প্রতি ৬ ঘণ্টা অন্তর পুনরায় লগ-ইন করার মতো প্রক্রিয়ায় ব্যবহারকারীদের সামান্য অসুবিধার সম্ভাবনা রয়েছে, তবে দীর্ঘমেয়াদে এটি ডিজিটাল নিরাপত্তা বহুগুণ শক্তিশালী করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *