কাচ ভাঙা কি সত্যিই অমঙ্গল নাকি বড় কোনো বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত, জেনে নিন

কাচ ভাঙা কি সত্যিই অমঙ্গল নাকি বড় কোনো বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত, জেনে নিন

অনেকেরই ধারণা বাড়িতে হঠাৎ কাচ বা আয়না ভেঙে যাওয়া অশুভ কোনো ঘটনার পূর্বাভাস। তবে বাস্তুশাস্ত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বিশেষজ্ঞদের মতে, আয়না বাড়ির নেতিবাচক শক্তি নিজের মধ্যে শুষে নেয়। তাই কাচ ভাঙার অর্থ হলো পরিবারের ওপর আসা কোনো বড় বিপদ বা সংকট ওই কাচটি নিজের ওপর টেনে নিয়েছে। একে অমঙ্গল নয়, বরং অশুভ শক্তি বিদায় নেওয়ার ইতিবাচক লক্ষণ হিসেবেই দেখা উচিত।

এছাড়া জানালার কাচ বা আলমারির আয়নায় হঠাৎ ফাটল দেখা দিলে তা আসন্ন সুসংবাদ, অর্থপ্রাপ্তি কিংবা দীর্ঘদিনের পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সংকেত দেয়। এমনকি অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও তৈরি হয়। তবে শুভ লক্ষণ হলেও ভাঙা কাচ বাড়িতে জমিয়ে রাখা অনুচিত, কারণ এটি বাস্তু দোষ তৈরি করতে পারে। তাই অহেতুক আতঙ্কিত না হয়ে ভাঙা কাচ দ্রুত সরিয়ে ফেলাই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *